বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল এর আয়োজনে শনিবার (০৭ ফেব্রুয়ারি ) সিলাম ঢালিপাড়া তাজরুল ইসলাম তাজুল এর নিজ বাড়িতে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় যুক্তরাজ্য বিএনপি নেতা ও লন্ডন কমিউনিটির পরিচিত মুখ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপি নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন উপদেষ্টা ও সিলেট-৩ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল মালিক।তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত এ দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। তাই মরহুমা বেগম খালেদা জিয়ার এ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখেই আগামী ১২ ফেব্রুয়ারি তাঁর রেখে যাওয়া দল বিএনপি ও ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দিতে সবাইকে আমন্ত্রন জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সদস্য ও জাসাস কেন্দ্রীয় সভাপতি হেলাল খান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপি’র সদস্য সচিব খছরুজ্জামান খছরু,বিএনপি নেতা হুমায়ুন আহমদ, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, এম এ মাহবুব আলী খান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিক আহমদ, আমেরিকা বিএনপি নেতা সামুন আহমদ, লন্ডন যুবদল নেতা সাহেল শাহ, সিলেট মহানগর বিএনপি’র সদস্য মাহবুব আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল,সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সিলেট জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শোয়েব বিএনপি নেতা মোতাহির হোসেন জুনেদ, সাংবাদিক মো. সুলতান আহমদ (সুলতান সুমন) , সিলাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মালিক মল্লিক, সিলাম ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি হাজী আসাদ আহমদ, সাধারণ সম্পাদক হাজী পাবেল আহমদ, শাহ টিপু সুলতান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু ছালেহ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন আহমদ ফাহিম, যুবদল নেতা মোশাহিদ আলী মাছুম, অপু সুলতান, হেলাল আহমদ, সেবুল আহমদ, মিলন মিয়া, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রনিসহ যুক্তরাজ্যের বিভিন্ন ইউনিট, ঢাকা বিএনপির নেতৃবৃন্দ, দক্ষিণ সুরমা উপজেলা, সিলাম ইউপি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এ সময় সহস্রাধিক নেতা কর্মী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জমিয়তে উলামায়ে ইসলাম এরসর্মথক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে আলেম উলামা ও সকলের উপস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।