বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে….. ভিসি প্রফেসর ড. এ,এম সারওয়ার উদ্দিন চৌধুরী সিলেটে বন্ধ্যা দম্পতির সন্তান জন্মদানের চিকিৎসা নিয়ে সিলেট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’র যাত্রা শুরু শহিদ ওয়াসিম ব্রিগেডের বিশ্বনাথ উপজেলা কমিটি অনুমোদন সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব শুরু ফেসবুকে লিংক শেয়ারকারীদের জন্য দুঃসংবাদ ‘ভিজে যাচ্ছিল পোশাক, ভয়ে কাঁপছিলাম’ ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার বাংলাদেশ হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান

প্রাণে মারার হুমকী,জগন্নাথপুরে যুবলীগ নেতা উজ্জলের বাড়ি দখল

সিলেট
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের সদস্য উজ্জল মিয়াকে খোঁজতে গিয়ে তার বসত বাড়ি দখল করে নিয়েছে বিএনপি নামধারী এক দল বিক্ষুব্ধ জনতা।
গত ৭ নভেম্বর বিকাল ৩টার সময় শতাধিক বিএনপি’র নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে জগন্নাথপুর উপজেলা সদরে জড়ো হয়ে ৭ নভেম্বর উপলক্ষে মিছিল শেষ করে কয়েকটি ট্রাক যোগে পাইলগাঁও ইউপি’র সাতা গ্রামে যায়। মিছিলকারীদের টার্গেটে পড়ে যুবলীগ নেতা উজ্জল মিয়ার দীর্ঘদিন তালাবদ্ধ থাকা বসত ঘর দখলে নেয় তারা।
ঘটনার সময় সাতা গ্রামের আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটাছুটি করে। স্থানীয় দু’জন ব্যক্তি জানান, বিক্ষাভকারীদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র দেখা গেছে।
মিছিলকারীরা ঘটনার সময় ধর ধর ডেভিল ধর, ধইরা ধইরা বস্তায় ভর প্রভৃতি শ্লোগান দিতে থাকে।
স্থানীয় বাসিন্দাদের কাছে, ঘটনাটির মূল বিষয় কি? জানতে চাইলে, মুরব্বীদের পক্ষ থেকে আনুর মিয়া বলেন, উজ্জল মিয়া দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন। তার বসত বাড়িটি এমনিতেই তালাবদ্ধ থাকে। ঘরের ভিতরে কেউ থাকে না। এই সুযোগে বিক্ষোভকারীরা অসৎ স্বার্থ হাসিল করতে যুবলীগ নেতা উজ্জলের বাড়িতে হামলার উদ্দেশ্য করে বাড়িঘর দখল করে নেয়।
বিক্ষোভকারীরা বাড়ি দখলের পর পরই বক্তব্য দিয়ে বলে, ডেভিল যুবলীগ নেতা উজ্জল মিয়া যেখানে আত্মগোপনে থাকবে সেখানে তার শেষ রক্ষা হবে না।
এ ঘটনায় যুবলীগ নেতা উজ্জল মিয়ার জানমালের নিরাপত্তা হুমকীর মুখে পড়ে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।


এই ক্যাটাগরীর আরোও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর